নৌবাহিনীতে চাকরি, আবেদনের সুযোগ বিবাহিতদেরও

২২ নভেম্বর ২০২৩, ১১:০৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
নৌবাহিনীতে চাকরি

নৌবাহিনীতে চাকরি © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০২৪বি ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: ২০২৪বি ডিইও ব্যাচ

পদের নাম: কমিশন্ড অফিসার

১.শাখার নাম: শিক্ষা শাখা (বিবিধ বিষয়), নারী ও পুরুষ

শিক্ষাগতযোগ্যতা: ইংরেজি/পদার্থ/রসায়ন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

২.শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার), পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

৩.শাখার নাম: শিক্ষা শাখা (মেডিকেল), পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস-সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আরও পড়ুন: স্নাতক পাসে ফ্রেশারদের চাকরির সুযোগ ইউএস-বাংলায়, বেতন ৩০ হাজার

বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০ টাকা পাঠাতে হবে।

আগ্রহীরা এই joinnavy.navy.mil.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি ডিইও ব্যাচ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬