রাজউকে আইনজীবীদের চাকরির সুযোগ, নেবে ৯৫ জন

২২ নভেম্বর ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
রাজউকে আইনজীবীদের চাকরির সুযোগ

রাজউকে আইনজীবীদের চাকরির সুযোগ © সংগৃহীত

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি শর্ত সাপেক্ষে প্যানেল প্রস্তুতের জন্য আইন উপদেষ্টা, আইন পরামর্শক ও প্যানেল আইনজীবী পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। 

১. পদের নাম: আইন উপদেষ্টা
পদসংখ্যা: ১০
যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: আইন পরামর্শক
পদসংখ্যা: ১০
যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম: প্যানেল আইনজীবী
পদসংখ্যা: ৭৫
যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার যেকোনো আইনজীবী সমিতির সদস্যপদ থাকতে হবে।

আরও পড়ুন: 

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের রাজউকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ওপরে উল্লেখিত তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, রাজউক বরাবর আবেদন করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি
‘চেয়ারম্যান, রাজউক’, ঢাকার অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি বা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (আইন), আইন শাখা, অষ্টম তলা, এনেক্স ভবন, রাজউক, মতিঝিল, ঢাকা-১০০০।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬