এসএসসি পাসেই বিটিসিএলে বড় নিয়োগ, ৪ পদে নেবে ২০৫ জন

০৪ নভেম্বর ২০২৩, ১১:১৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
এসএসসি পাসেই বিটিসিএলে বড় নিয়োগ

এসএসসি পাসেই বিটিসিএলে বড় নিয়োগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি তাদের ৪ পদে মোট ২০৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত।

১. পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল)
পদসংখ্যা: ৬২
যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি/কম্পিউটার/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক টেকনোলজি/পাওয়ার/মেকানিক্যাল/টেলিকমিউনিকেশন/ডাটা টেলিকমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। যেসব প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন, তাঁদের জিপিএ/সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে।
বেতন স্কেল: ২২,৪০০–৫৬,৬০৪ টাকা

২. পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ)
পদসংখ্যা: ১২
যোগ্যতা: অ্যাকাউন্টিংসহ এমকম/এমবিএ/এমবিএসে ন্যূনতম স্নাতক পর্যায়ে সিজিপিএ ২.৫০ (৪ স্কেল) এবং মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩.০ (৫ স্কেল)।
বেতন স্কেল: ২২,৪০০-৫৬,৬০৪ টাকা

৩. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩৪
যোগ্যতা: অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,৫২০–৪১,৭৪৫ টাকা

আরও পড়ুন: 

৪. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৯৭
যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১৪,৫৬০-৩৬,৭৯২ টাকা

আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়ম বিটিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬