বাংলাদেশ ব্যাংকের এডি পদের প্রিলিতে উত্তীর্ণ ৫৬২৬ প্রার্থী

২৯ অক্টোবর ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৬২৬ জন। আজ রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

আগামী ১৭ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ৩০ মে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। বিসিএসের মতোই এই পদ চাকরিপ্রার্থীদের অন্যতম পছন্দের কারণ দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ হয়। এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ পাওয়া যায়। এ ছাড়া পদোন্নতি, সামাজিক মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই।

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬