ছয় বিসিএসে মোট নিয়োগের ৩৯ শতাংশ নারী

১৪ অক্টোবর ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

ছয়টি বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট গেজেটেড কর্মমর্তা হিসেবে ১৮ হাজার ৪৯২ জন নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ৭ হাজার ১৬১ জন নারী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন, যা শতকরা হিসেবে প্রায় ৩৯ শতাংশ। সম্প্রতি প্রকাশিত মন্ত্রণালয়টির বার্ষিক প্রতিবেদন-২০২২-২০২৩ থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের ‘গুরুত্বপূর্ণ পদে নারী কর্মচারী’ অংশে বলা হয়েছে, সরকারি কর্মকমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত নবম গ্রেডের কর্মচারীদের মধ্যেও নারী কর্মচারী সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারের নারীদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ কোটার অতিরিক্ত মেধা কোটায় নারী নিয়োগ পাচ্ছেন।

৩৫তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত নারী কর্মকর্তাদের নিয়োগের তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে ৪০তম ও ৪১তম বিসিএসের তথ্য সেখানে উঠে আসেনি। তাছাড়া প্রতিবেদনে উল্লেখ করা ৩৫তম থেকে ৩৮তম পর্যন্ত ছিল সাধারণ বিসিএস। আর ৩৯তম এবং ৪২তম ছিল বিশেষ বিসিএস।

৩৫তম বিসিএসে মোট ২ হাজার ১২৫ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৫৩০ জন নারী ৫৯৫ জন। ৩৬তম বিসিএসে নিয়োগ পাওয়া ২ হাজার ২৫৫ জনের মধ্যে পুরুষ এক হাজার ৬৭১ জন ও নারী ৫৮৪ জন।

৩৭তম বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন এক হাজার ২৪৯ জন, এর মধ্যে পুরুষ ৯৪০ জন ও নারী ৩০৯ জন। ৩৮তম বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন ২ হাজার ১৩৪ জন, এর মধ্যে পুরুষ এক হাজার ৫৬২ জন এবং নারী ৫৭৫ জন।

৩৯তম বিসিএস (বিশেষ) মোট ৬ হাজার ৭২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে পুরুষ ৩ হাজার ৫৯২ জন ও নারী ৩ হাজার ১৩৭ জন। ৪২তম বিসিএস (বিশেষ) পুরুষ নিয়োগ পেয়েছেন ২ হাজার ৩৯ জন ও নারী এক হাজার ৯৬১ জন। এ বিসিএসে মোট চার হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬