প্রতিবন্ধীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনিলিভার

০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ইউনিলিভার

ইউনিলিভার © ফাইল ফটো

ইউনিলিভার বাংলাদেশ ইন্টার্ন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্স, ফিন্যান্স, মার্কেটিং, সাপ্লাই চেইন ও সেলস বিভাগে ইন্টার্ন নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানটিতে কেবল শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: যেকোনো বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। যেকোনো বিষয়ে সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মেয়াদ: তিন মাসের জন্য। তবে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।
কর্মস্থল: কর্পোরেট অফিস, ঢাকা/কালুরঘাট ফ্যাক্টরি অফিস, চট্টগ্রাম। তবে কর্মীর অবস্থা বিবেচনা করে হাইব্রিড (হোম অফিস ও সশরীর অফিস) কাজের ব্যবস্থা করা হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত যেকোনো সমস্যায় [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে ‘Accessibility support’ লিখতে হবে।

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬