৮ ব্যাংকের অফিসারের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২৪৭৮ প্রার্থী

০১ অক্টোবর ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © লোগো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সালভিত্তিক অফিসার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ২ হাজার ৪৭৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ হাজার ৪৭৮ জনের মধ্যে সোনালী ব্যাংকে ৭৫৮ জন, জনতা ব্যাংকে ১২১ জন, রূপালী ব্যাংকে ৬৯ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩ জন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৫৭ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ৪৪০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩ জন ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৭ জন।

সমন্বিত ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২ হাজার ৪৭৮ জন নিয়োগের জন্য ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্যানেল গঠনের মাধ্যমে ২ হাজার ৪৭৮ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত পরবর্তী কাজ নিজ নিজ ব্যাংকগুলো সম্পন্ন করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে ব্যাংকার্স সিলেকশন কমিটি সংশোধন করতে পারবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬