নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-বি অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৭ অক্টোবর।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী।

ব্যাচের নাম: ২০২৪-বি অফিসার ক্যাডেট ব্যাচ।

পদের নাম: জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার।

আবেদন যোগ্যতা
বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ–৫.০০ এবং অন্যটিতে কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত এই দুটি বিষয় থাকা বাধ্যতামূলক।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয় নেবে ৪০ জন, এসএসসি পাসেও আবেদন

বয়সসীমা
২০২৪ সালের ১ জুলাই বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। আবেদনের জন্য নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে নৌবাহিনীর ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd এ প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে।

আবেদন ফি: অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০/- টাকা পরিশোধ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩ 1 scaled

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close