শিক্ষা মন্ত্রণালয় নেবে ৪০ জন, এসএসসি পাসেও আবেদন

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শিক্ষা মন্ত্রণালয় নেবে ৪০ জন

শিক্ষা মন্ত্রণালয় নেবে ৪০ জন © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ও এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) জনবল নিয়োগ দেওয়া হবে। এই প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৪০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

১. পদের নাম: স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমমান ডিগ্রি
পদসংখ্যা: ৭টি
বেতন: ১১,৩০০-২৭,৩০০ (গ্রেড-১২)

২. পদের নাম: পাবলিকেশন সহকারী 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি
পদসংখ্যা: ১টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

৩. পদের নাম: ডকুমেন্টেশন সহকারী 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি
পদসংখ্যা: ১টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

৪. পদের নাম: সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি 
পদসংখ্যা: ৩টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)

৫. পদের নাম: আর্টিস্ট/ক্যালিওগ্রাফার 
শিক্ষাগত যোগ্যতা: ফাইন আর্টস বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪) 

৬. পদের নাম: প্রুফ রিডার 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪) 

৭. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান  
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

৮. পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান 
পদসংখ্যা: ২টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

৯. পদের নাম: রেকর্ড কীপার 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান 
পদসংখ্যা: ১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

১০. পদের নাম: অফিস সহায়ক 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান 
পদসংখ্যা: ৩টি
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

আরও পড়ুন: ৬ষ্ঠ-১৫তম গ্রেডে কুমিল্লা শিক্ষা বোর্ডে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

১১. পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট (ইউআইটিআরসিই) 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
পদসংখ্যা: ১৬টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬) 

বয়সসীমা
২০২৩ সালের ১ অক্টোবর প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব–৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব–৩০ বছর। তবে ৪ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর।

আবেদন ফি: ১ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ২-৯ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ১১ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং  ১০ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। 

আবেদনের শেষ সময়: ০১ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। 

বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে 

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950