১৩-২০তম গ্রেডে তথ্য মন্ত্রণালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
১৩-২০তম গ্রেডে তথ্য মন্ত্রণালয়ে চাকরি

১৩-২০তম গ্রেডে তথ্য মন্ত্রণালয়ে চাকরি © সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মন্ত্রণালয়ে ৩ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর পর্যন্ত।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সাঁটলিপি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি  ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিল যোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন: টেন মিনিট স্কুলে চাকরি, সপ্তাহে ৫ দিন কাজ

বয়সসীমা
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর প্রার্থীর বয়সসীমা উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence