শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সম্প্রতি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির জাপানিজ স্টাডিজ বিভাগের একটি শূন্য স্থায়ী সহকারী অধ্যাপক পদের বিপরীতে একজন অস্থায়ী প্রভাষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদন যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ-এর ক্ষেত্রে স্কেল ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫সহ জাপানিজ স্টাডিজ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে।  উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ-এর ক্ষেত্রে ৪.০০-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।

যেসব প্রার্থী অনার্স ও মাস্টার্স ডিগ্রি উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া ও ফি
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ আট কপি আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এখানে।

বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা, নবম গ্রেড।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়

আবেদনের শেষ সময়
৮ অক্টোবর, ২০২৩।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950