সিভিল সার্জনের কার্যালয় নেবে ২৭৭ জন, এইচএসসি পাসেই আবেদন

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
সিভিল সার্জনের কার্যালয় নেবে ২৭৭ জন

সিভিল সার্জনের কার্যালয় নেবে ২৭৭ জন © সংগৃহীত

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটিতে ০৮টি পদে মোট ২৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০১ অক্টোবর। 

১.পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। সাঁটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

২.পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০৮
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা

৩.পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা

৪.পদের নাম: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০/- টাকা

৫.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা

৬.পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ২৪৬
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা

আরও পড়ুন: ১১-২০তম গ্রেডে বিসিএস প্রশাসন একাডেমিতে চাকরি, এসএসসি পাসেও সুযোগ

৭.পদের নাম: গাড়ি চালক 
পদ সংখ্যা: ০৩
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা

৮.পদের নাম: ল্যাবরেটরী এটেনডেন্ট
পদ সংখ্যা: ০৬
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা

আবেদন যেভাবে: এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ০১-০৭ নং পদের জন্য ২২৩/- টাকা; এবং ০৮ নং পদের জন্য ১১২/- টাকা ৭২ ঘন্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬