১১-২০তম গ্রেডে বিসিএস প্রশাসন একাডেমিতে চাকরি, এসএসসি পাসেও সুযোগ

১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
১১-২০তম গ্রেডে বিসিএস প্রশাসন একাডেমিতে চাকরি

১১-২০তম গ্রেডে বিসিএস প্রশাসন একাডেমিতে চাকরি © সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি (বিসিএস) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৫ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে ২৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। 

১. পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মাসি বিষয়ে অন্যূন চার বছর মেয়াদি ডিপ্লোমা।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন, ইত্যাদি চালনার দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন দুই বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। অন্যূন তিন বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: গাড়িচালক/ড্রাইভার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা অথবা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনায় বৈধ লাইসেন্স এবং গাড়ি চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স মেশিন, ইত্যাদি চালনার দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ১
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান বা অন্যূন অষ্টম শ্রেণি পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন: নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, এসএসসি পাসেই আবেদন

১০. পদের নাম: ডেসপ্যাচ রাইডার
পদসংখ্যা: ১
যোগ্যতা: মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্সসহ এসএসসি বা সমমান পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১২. পদের নাম: ক্লাস অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা।  
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৩. পদের নাম: পরিবহন সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অটোমোবাইল ওয়ার্কশপে অন্যূন এক বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৪. পদের নাম: খেলাধুলা অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৫. পদের নাম: ডাইনিং বয়
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো হোটেল বা ক্যাফেটেরিয়ায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১০ থেকে ১৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬