এসএসসি পাসেও আবেদনের সুযোগ ট্যুরিজম বোর্ডে, নেবে ১২ জন

১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
এসএসসি পাসেও আবেদনের সুযোগ ট্যুরিজম বোর্ডে

এসএসসি পাসেও আবেদনের সুযোগ ট্যুরিজম বোর্ডে © সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে (বিটিবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ০৩টি পদে ১২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ১০ অক্টোবর পর্যন্ত। 

১.পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। (খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৪
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

আরও পড়ুন: এইচএসসি পাসেই খাদ্য অধিদপ্তর নেবে ১৩৭৭ জন, আবেদন শুরু আজ

৩.পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৭
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

আবেদন যেভাবে: btb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-২ নং পদের জন্য ২২৩/- টাকা; এবং ৩ নং পদের জন্য ১১২/- টাকা ৭২ ঘন্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তােরিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1 scaled

ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা
  • ০৯ আগস্ট ২০২৬
ফের সিলেটে করোনা শনাক্ত
  • ০৯ আগস্ট ২০২৬