ওয়ান ব্যাংক নেবে ২৩ জন, সুযোগ থাকছে ফ্রেশারদেরও

২৪ আগস্ট ২০২৩, ০৯:০১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ওয়ান ব্যাংক নেবে ২৩ জন

ওয়ান ব্যাংক নেবে ২৩ জন © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেডে। প্রতিষ্ঠানটির ইসলামী ব্যাংকিং বিভাগে ২৩ শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৯ সেপ্টেম্বর। 

পদের নাম: টিএসও-টিম লিডার (ইসলামী ব্যাংকিং বিভাগ)। 

পদ সংখ্যা: ২৩টি। 

শিক্ষাগত যোগ্যতা: ইসলামিক স্টাডিজ/আরবি, ব্যবসায়িক ডিসিপ্লিন/মার্কেটিং বা অন্য যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: বিভিন্ন ইসলামী দায়/আমানত এবং সম্পদ/বিনিয়োগ পণ্য এবং ক্রেডিট কার্ডের বিপণন ও বিক্রয়। কর্পোরেট, এসএমই এবং খুচরা বিনিয়োগের জন্য সম্ভাব্য ক্লায়েন্টদের চিহ্নিত করা। প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দায়বদ্ধতা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। বয়সসীমা: ২৪-৩৫ বছর।

আরও পড়ুন: ২৫ জনকে নেবে রকমারি ডটকম, বেতনের সঙ্গে থাকছে দুপুরের খাবার

যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর। চমৎকার আলোচনা এবং বিক্রয় দক্ষতা। শারীরিক সুস্থতা এবং মাঠ পর্যায়ে কাজ করার সক্ষমতা। ইসলামী শরীয়াহ ও ইসলামী সম্পদের বিষয়ে দক্ষতা থাকতে হবে। তবে এ নিয়োগে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফেনী, খুলনা, সাতক্ষীরা, সিলেট ও চট্টগ্রামের হাটহাজারী।

বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: কর্মক্ষমতার উপর ভিত্তি করে বিক্রয় কমিশন।

আবেদন যেভাবে: বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬