এইচএসসি পাসেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেবে ৯২ জন

২৩ আগস্ট ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এইচএসসি পাসেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেবে ৯২ জন

এইচএসসি পাসেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেবে ৯২ জন © সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানে ৩ পদে মোট ৯২ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দের গতি এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৩. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৪২
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেবে ২৭ জন, এইচএসসি পাসেও আবেদন

বয়স
১ আগস্ট তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। 

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

যেসব শিশুকে দেয়া যাবে না হামের টিকা
  • ০৫ এপ্রিল ২০২৬
বায়োলজির কোচিং চালাতে নামের আগে ডাক্তার পদবী, বললেন— ‘আইনমন…
  • ০৫ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
  • ০৫ এপ্রিল ২০২৬
ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা সূচিতে প…
  • ০৫ এপ্রিল ২০২৬
আজ থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি, চলবে যেসব এলাকায়
  • ০৫ এপ্রিল ২০২৬
কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ীর মৃত্যু
  • ০৫ এপ্রিল ২০২৬