সরকারিভাবে ফিজিতে উচ্চ বেতনে কর্মী নিয়োগ, আবেদন শেষ ২৪ আগস্ট

১৩ আগস্ট ২০২৩, ১০:৫১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সরকারিভাবে ফিজিতে উচ্চ বেতনে কর্মী নিয়োগ

সরকারিভাবে ফিজিতে উচ্চ বেতনে কর্মী নিয়োগ © সংগৃহীত

সরকারিভাবে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আবেদনের শেষ সময় ২৪ আগস্ট ২০২৩।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিজিতে মোট ৭৮ জন কর্মী নেওয়া হবে। মোট ২৬ ক্যাটাগরির পদে এসব কর্মী নেওয়া হবে। একেক পদের জন্য একেক বেতন। প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ৪ দশমিক ৫০ ফিজিয়ান ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ দশমিক ৪০ ফিজিয়ান ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় মাসে প্রায় ৫০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা।

সব সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে ৪০ থেকে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে।

চাকরির শর্ত
* চাকরির চুক্তি দুই বছরের, তবে নবায়নযোগ্য। প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে ও প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি দেবে।

* খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে, চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরির অন্যান্য শর্ত ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

ফি
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৪১,৭৬০ টাকা ফিজি ইমিগ্রেশন ফি, ভিসা ভ্যারিফিকেশন ফি, ওয়ার্কপারমিট প্রসেসিং ফি বাবদ ২৫,০০০ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence