চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান নিশ্চিত করা প্রয়োজন: ভূমিমন্ত্রী

০৫ আগস্ট ২০২৩, ১০:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ছবি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশে প্রতি বছর কর্মক্ষম নারী ও পুরুষ যুক্ত হচ্ছে প্রায় ২০ থেকে ২২ লাখ। তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে বাড়বে বেকারত্ব। ফলে প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি প্রয়োজন উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান নিশ্চিত করা। দেশের কৃষিকাজে নানাভাবে যুক্ত হচ্ছেন তরুণরা। এসব তরুণদের কৃষিতে আগ্রহ বাড়াতে ও কৃষির ফলেও উদ্যোক্তা হওয়া সম্ভব সে বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে হবে।

আজ শনিবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর নেভি কনভেনশন সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সিএসআর কার্যক্রমের আওতায় জেলার কৃষি উদ্যোক্তাদের জন্য আয়োজিত এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, একজন সফল উদ্যোক্তা সবসময় পরিবর্তনের জন্য কাজ করে, সুযোগের অনুসন্ধান করে এবং প্রতিটি সুযোগকে কাজে লাগায়। তাই কৃষি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ও তাদের দক্ষতা বাড়াতে ইউসিবি কাজ করছে। সামগ্রিকভাবে কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা বাড়াতে এখন কৃষি উদ্যোক্তা তৈরি ও তাদের উৎসাহিত করা খবই গুরুত্বপূর্ণ। সারা দেশে কৃষি উদ্যোক্তারা কে কী ফসল চাষ করবে, কোন ধরনের কৃষিপণ্য প্রক্রিয়াজাত করবে, তাদের কী সহযোগিতা দরকার- এসব বিষয়ে দেখভাল, সহযোগিতা করা দরকার।

তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের কারণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে দেশ বর্তমানে অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। তিনি কৃষি ও কৃষকের সহায়তায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিশেষ প্রকল্প গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে অন্যান্য ব্যাংক ও বেসরকারি সংস্থাকেও এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানান।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগাম অফিসের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা, ভরসার নতুন জানালা প্রকল্পের সমন্বয়ক বিশিষ্ট কৃষি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক সহ প্রমুখ। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী সভাপতির বক্তব্যে বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কৃষি ও কৃষকবান্ধব ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ এবং কৃষি প্রণোদনা সহায়তা প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার লক্ষ্যে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় প্রায় সাড়ে ১২ হাজার কৃষি উদ্যোক্তার প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। আমরা নানাভাবে চেষ্টা করছি কৃষি ও কৃষকের পাশে দাঁড়াতে।

উল্লেখ্য, ইউসিবির কৃষি-সহায়তা প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র আওতায়-সঠিক কৃষি ও খাদ্য উদ্যোক্তা চিহ্নিত করে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান, ৬৪ জেলার প্রায় সকল উপজেলা থেকে ২৫ জন করে নিয়ে মোট প্রায় ১৩ হাজার কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্ৰদন, ৫০টি মডেল উপজেলার প্রতিটিতে ৬০ জন কৃষি উদ্যোক্তার সমন্বয়ে জলবায়ু-সহায়ক শস্য উৎপাদন ও কৃষি যান্ত্রিকীকরণ সবিধা সম্প্রসারণে ভূমিকা পালন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা প্রদানসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের ন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জবি ‍শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
পরীক্ষা না দিয়েই মেলে এসএসসি-এইচএসসির ফল, ফেল করা শিক্ষার্থ…
  • ০৮ নভেম্বর ২০২৬
তাসনিম সিরাজের সমালোচনা করায় শোকজ, ‘নীতি বিবর্জিত শিক্ষক সং…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফের অভিযোগ, আমির হামজাকে নিয়ে চার দিনে ৫ স্ট্যাটাস রাশেদ খা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950