বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরির সুযোগ

০৩ আগস্ট ২০২৩, ০১:৫১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রতিষ্ঠানটিতে ০৩টি পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ আগস্ট। 

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা বা ভারী বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং মোটরগাড়ি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন: একাধিক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি

বয়সসীমা
২০২৩ সালের ২০ আগস্ট সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের www.sec.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। 

আবেদন ফি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি বিকাশ/নগদ-এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৬ থেকে ২০ আগস্ট ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের ন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জবি ‍শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
পরীক্ষা না দিয়েই মেলে এসএসসি-এইচএসসির ফল, ফেল করা শিক্ষার্থ…
  • ০৮ নভেম্বর ২০২৬
তাসনিম সিরাজের সমালোচনা করায় শোকজ, ‘নীতি বিবর্জিত শিক্ষক সং…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফের অভিযোগ, আমির হামজাকে নিয়ে চার দিনে ৫ স্ট্যাটাস রাশেদ খা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950