এসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৮০৯

৩০ জুলাই ২০২৩, ১০:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৩ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে মোট ৫ হাজার ৮০৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আজ রবিবার রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে ফল প্রকাশ করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন ফলাফলের ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা আগামী ৬ আগস্ট থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ভেন্যু, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ইট (www.police.gov.bd) প্রকাশ করা হবে।

এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এর আগে গত ১৬-১৭ জুন দুইদিন ব্যাপী লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের ন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জবি ‍শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
পরীক্ষা না দিয়েই মেলে এসএসসি-এইচএসসির ফল, ফেল করা শিক্ষার্থ…
  • ০৮ নভেম্বর ২০২৬
তাসনিম সিরাজের সমালোচনা করায় শোকজ, ‘নীতি বিবর্জিত শিক্ষক সং…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফের অভিযোগ, আমির হামজাকে নিয়ে চার দিনে ৫ স্ট্যাটাস রাশেদ খা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950