৫ ব্যাংকের ১৪৩৯ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৭৭১

২৫ জুলাই ২০২৩, ০৫:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© লোগো

২০১৯ সাল ভিত্তিক সমন্বিত ৫ ব্যাংকের ১ হাজার ৪৩৯ শূন্য পদের জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৭৭১ জন প্রার্থী। আজ মঙ্গলবার এই ফল প্রকাশ করা হয়।

৫টি ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

ব্যাংকার্স সিলেকশন কমিটি এক বিজ্ঞপ্তিতে বলছে, উত্তীর্ণ এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৬  আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন কোন কার্ড ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ এর সর্বমোট পদ ১ হাজার ৪৩৯টি। এরমধ্যে সোনালী ব্যাংক লিঃ (৮৪৬টি), জনতা ব্যাংক লিঃ (১০৫টি), অগ্রণী ব্যাংক লিঃ (৪০০টি), রূপালী ব্যাংক লিঃ (৮৫টি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (৩টি)।

ফলাফল দেখুন এখানে

বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের ন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জবি ‍শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
পরীক্ষা না দিয়েই মেলে এসএসসি-এইচএসসির ফল, ফেল করা শিক্ষার্থ…
  • ০৮ নভেম্বর ২০২৬
তাসনিম সিরাজের সমালোচনা করায় শোকজ, ‘নীতি বিবর্জিত শিক্ষক সং…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফের অভিযোগ, আমির হামজাকে নিয়ে চার দিনে ৫ স্ট্যাটাস রাশেদ খা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950