চট্টগ্রাম ওয়াসায় বড় নিয়োগ, পদ ১৬৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ PM
২৬ পদে ১৬৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম ওয়াসায়

২৬ পদে ১৬৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম ওয়াসায় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। প্রতিষ্ঠানটি দুটি বিজ্ঞপ্তির মাধ্যেমে ৯ থেকে ২০তম গ্রেডে ২৬ পদে ১৬৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১০ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ ডিসেম্বর শুরু হয়েছে—চলবে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ;

পদের নাম: ২৬টি ভিন্ন পদ ( এখানে এবং এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ১৪৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: চট্টগ্রাম;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে এবং এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৬-১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৯-২০ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম ওয়াসার অফিশিয়াল ওয়েবসাইট

রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব গঠনের উদ্যোগ ইবি প্রশাসনের
  • ২৫ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি,…
  • ২৫ আগস্ট ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন কবে, জানাল এনটিআর…
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি
  • ২৫ আগস্ট ২০২৬
খাতা-কলম, বোতল রেখে বাসের সিট রিজার্ভ, বিপাকে শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জন রিমান্ডে
  • ২৫ আগস্ট ২০২৬