জনপ্রশাসন মন্ত্রণালয় নেবে ৭০ জন, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

১০ জুলাই ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
জনপ্রশাসন মন্ত্রণালয় নেবে ৭০ জন

জনপ্রশাসন মন্ত্রণালয় নেবে ৭০ জন © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ৫ ক্যাটাগরির পদে মোট ৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৮
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২.পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: সেনাবাহিনীতে নতুন নিয়োগ, ২৮ বছরেও আবেদনের সুযোগ

৪. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪০
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে ১ ও ৩নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোটায় সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা mopa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

৭০ জনকে চাকরি দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ৪০ বছরেও আবেদন

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬