সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি সংসদে

০৪ জুলাই ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM

© ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জাতীয় সংসদে। এটি উত্থাপন করে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবুল বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ৩৫, ৪০, ৫৫ এমনকি ৫৯ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে একেবারে নিম্ন পর্যায়ে আছে। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা লাঘব হবে।

আজ মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন রেজাউল করিম বাবলু।

দেশে দীর্ঘদিন ধরেই চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন হচ্ছে। আন্দোলনকারীরা ৩৫ বছর বয়সসীমা করার দাবি করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবি নাকচ করে বয়সসীমা না বাড়ানোর কথা জানিয়ে দেন।

রেজাউল করিম বাবলু বলেন, এখন আমাদের গড় বয়সসীমা ৭০ বছরের বেশি। আমাদের কর্মক্ষমতা বেড়েছে। কর্মক্ষমতার স্থায়িত্বও বেড়েছে।

তিনি আরও বলেন, আমাদের ছাত্র-যুবক সমাজের বিভিন্ন কারণে চাকরির বয়সসীমা ৩০ বছর পার হয়ে যায়। ছাত্রসমাজের বড় একটা অংশ আছে। আমাদের চাকরির বয়সসীমা উন্নত দেশের মতো পরিপূর্ণ অনুকরণীয় না হোক, আংশিক করা হোক। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা দূর হবে।

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬