১০ম গ্রেডে ৬৫৬ জনকে নিয়োগ দেবে এলজিইডি

০৪ জুলাই ২০২৩, ০৫:৪৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
পিএসসির মাধ্যমে ৬৫৬ জনকে নিয়োগ দেবে এলজিইডি

পিএসসির মাধ্যমে ৬৫৬ জনকে নিয়োগ দেবে এলজিইডি © সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী বা নকশাকার নিয়োগ দেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী বা নকশাকার
 
পদ সংখ্যা: ৬৫৬

আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন: ১৪ পদে ৩৭ জনকে নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) bpsc.teletalk.com পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ৫০০/- টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬