তিন বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ, চলছে আবেদন

২১ জুন ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
তিন বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ

তিন বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনটি বেসরকারি ব্যাংক। আইএফআইসি, মধুমতি ও উরি ব্যাংক বিভিন্ন পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

১. আইএফআইসি ব্যাংকে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বিভাগে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৫ জুন। 

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।

পদ সংখ্যা: অনির্ধারিত।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত ৩টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকালীন মাসিক বেতন ৬২ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৮৪ হাজার ২৫৮ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহীদের ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এই (https://career.ificbankbd .com/) লিংকে ক্লিক করুন। 

২. মধুমতি ব্যাংকের বড় পদে নিয়োগ

মধুমতি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বছর। প্রতিষ্ঠানটি তাদের এজেন্ট ব্যাংকিং অপারেশন বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব এজেন্ট ব্যাংকিং অপারেশন।

পদ সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত কাজে অভিজ্ঞ এবং নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। প্রার্থীকে সমস্যা সমাধানে পারদর্শী হবে। হতে হবে।

বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ৩০

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে। 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এই (https: //jobs.bdjobs.com/jobdetails.as p?id=1155576&fcatId=2&ln=1 ) লিংকে প্রবেশ করুন।

আরও পড়ুন: এক ক্লিকে দেখুন ১৬ প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি

৩. উরি ব্যাংকে চাকরি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক উরি ব্যাংক। বাংলাদেশ শাখায় জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ জুন পর্যন্ত। 

পদের নাম: অফিসার গ্রেড-২

পদের সংখ্যা: নির্ধারিত না

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস করতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৫-৩০ বছর। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। তবে কোরিয়ান ভাষায় পারদর্শী হলে অগ্রাধিকার দেয়া হবে। চুড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৪০০০০। সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আবেদন করতে ক্লিক করুন এখানে।

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬