এসএসসি পাসে ফায়ার সার্ভিস নেবে ১৪৯ জন

২১ জুন ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
এসএসসি পাসে ফায়ার সার্ভিস নেবে ১৪৯ জন

এসএসসি পাসে ফায়ার সার্ভিস নেবে ১৪৯ জন © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ০২টি পদে ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ জুলাই পর্যন্ত।  

১.পদের নাম: ড্রাইভার 
পদ সংখ্যা: ৩৮
আবেদন যোগ্যতা: (ক) কমপক্ষে ৮ম শ্রেণি/জেএসসি পাশ।(খ) বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন।(গ) ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী।(ঘ) উচ্চতা নূন্যতম ৫ ফুট ৪ ইঞ্চি ,বুক ৩২ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

২.পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ/মহিলা)
পদ সংখ্যা: ১১১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি , বুকের মাপ ৩২ ইঞ্চি।
মহিলা: উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আরও পড়ুন: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৯৮ জনের চাকরির সুযোগ

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ০১ নং পদের জন্য ২২৩/- টাকা; এবং ০২ নং পদের জন্য ১১২/- টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ২২ জুন থেকে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬