সরকারি চাকরিতে শূন্যপদ সাড়ে ৩ লাখ

১৯ জুন ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
সংসদ ভবন ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সংসদ ভবন ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ছবি

দেশের সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ সোমবার (১৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ হাজার ৬০৬টি। এর মধ্যে কর্মরত ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ চলমান প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রাণালয়/বিভাগ/অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান।

কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না। যোগ করেন প্রতিমন্ত্রী।

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬