৭৯ কর্মী নিয়োগ দেবে ডেসকো, আবেদন ফি এক হাজার

২৩ মে ২০২৩, ১১:২৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
ডেসকোতে নিয়োগ

ডেসকোতে নিয়োগ © ফাইল ফটো

চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ কোম্পানিতে চার ক্যাটাগরির পদে ১২ ও ১৩তম গ্রেডে ৭৯ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী যোগ্য প্রার্থীরা ২৫ মে এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১১টি
যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ বা জিপিএ–৫-এর স্কেলে ২ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বেতন গ্রেড: ১২

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমপ্ল্যায়েন্ট সুপারভাইজার
পদসংখ্যা: ৩৫টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ বা জিপিএ–৫-এর স্কেলে ২ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বেতন গ্রেড: ১২

৩. পদের নাম: রিসেপশনিস্ট
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ বা জিপিএ–৫-এর স্কেলে ২ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বেতন গ্রেড: ১৩

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান
পদসংখ্যা: ২৫টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্তত অষ্টম শ্রেণি পাস বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন গ্রেড: ১৩

সব পদের অন্যান্য সুবিধা: প্রতি মাসে মূল বেতনের ৫০ থেকে ৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে।

বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে ডেসকোর ওয়েবসাইটের (http://www.desco.org.bd/) মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১,০০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৩, রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।

জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আটক, থানায় সোপর্দ
  • ০৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলের নতুন সরকার গঠনের ম্যান্ডেট পেলেন গাদি আইজেনকট
  • ০৮ নভেম্বর ২০২৬
‘বড় হওয়ায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন স্কুলের প্রধান শিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসছে ইউজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বামীর পা ধরেও টিকল না সাত বছরের সংসার
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950