সরকারি চাকরিতে পদ খালি ৩ লাখ ৫৮ হাজার

১৮ মে ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
চাকরিপ্রার্থী

চাকরিপ্রার্থী © ফাইল ছবি

দেশে সরকারি চাকরিতে বর্তমানে মোট পদ রয়েছে ১৯ লাখের বেশি। এর মধ্যে সাড়ে তিন লাখের বেশি পদ খালি রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির পদ প্রায় অর্ধ লাখ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে পদ রয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৫২টি। এর মধ্যে কর্মরত আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। পদ খালি আছে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খালি থাকা পদগুলোর মধ্যে প্রথম শ্রেণির পদ ৪৩ হাজার ৩৩৬টি, দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১, তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮ এবং চতুর্থ শ্রেণির ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ শূন্য আছে। 

শূন্য পদ পূরণের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সম্প্রতি বলেন, সরকারি অফিসসমূহে শূন্য পদের বিপরীতে নিয়োগ চলমান প্রক্রিয়া। প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। ১৪ থেকে ২০তম গ্রেডের নিয়োগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার নিয়োগবিধি অনুযায়ী হয়ে থাকে। আদালতে মামলা থাকায় নিয়োগবিধি প্রণয়ন কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬