পল্লী সঞ্চয় ব্যাংকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

১৭ মে ২০২৩, ০৫:১৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৫) পদের মৌখিক পরীক্ষা আগামী শনিবার (২০ মে) অনুষ্ঠিত হবে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদনপত্র। সদ্য তোলা তিন কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে), লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও  সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সঙ্গে আনতে হবে।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান
  • ১০ আগস্ট ২০২৬
‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬