প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি পাবেন না ব্যাংক কর্মকর্তাদের একাংশ

১৬ মে ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
বাংলাদেশ ব্যাংক ভবন

বাংলাদেশ ব্যাংক ভবন © ফাইল ছবি

ব্যাংকগুলোর চুক্তিভিত্তিক ব্যাংকারদের অবসরকালীন সুবিধা প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ মে) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কিছু ব্যাংক চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া কর্মীদেরকে এসব সুবিধা দিচ্ছে। এটি ব্যাংকিং খাতের মানবসম্পদ নীতিমালার পরিপন্থী। প্রযোজ্য নীতিমালা অনুযায়ী, ব্যাংকিংখাতের কর্মীরা কাজ করতে পারবেন ৫৯ বছর বয়স পর্যন্ত। এরপর বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে তাদেরকে।

তবে ব্যাংক চাইলে অবসরপ্রাপ্ত কর্মীদের ৬৫ বছর বয়স না হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ এসেছে, কিছু ব্যাংক চুক্তিভিত্তিতে নিয়োগের অবসরপ্রাপ্ত কর্মীদেরকেও প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি দিচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড শুধু নিয়মিত কর্মকর্তারাই পাবেন। যারা ৫৯ বছর বয়সে অবসর নেবেন বা তার আগেই চাকরি ছাড়বেন তারা এ সুবিধা পাবেন।

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬