চাকরির পরীক্ষায় ৩০ বছর বয়সীরা বেশিরভাগ ফেল করে: প্রধানমন্ত্রী

১৫ মে ২০২৩, ০৮:২০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

চাকরির পরীক্ষায় ৩০ বছর বয়সী প্রার্থীদের চেয়ে ২৪-২৫ বছর বয়সীরা ভালো করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারি চাকরির বয়সসীমা বাড়ানো হবে কি না? এক সাংবাদিকের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বয়সসীমা বাড়ানো নয়, যারা কোভিডের কারণে চাকরির পরীক্ষা দিতে পারেনি, তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। তাদের অনেকে চাকরি পেয়েও গেছেন।

তিনি বলেন, বয়সসীমা নিয়ে একটা কথা বলি, এটা নিয়ে আন্দোলন হলো। পরে একটা হিসাব নিলাম। ২৪-২৫ বছর বয়সের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয়, তার যে রেজাল্ট আসে, ৩০ বছর পর্যন্ত চাকরি দিলেও, ৩০ বছর বয়সে যে পরীক্ষা দেয়, সে কিন্তু বেশিরভাগ ফেল করে। তার ওই রেজাল্ট আসে না। আমি পুরো চার্ট বের করে নিয়ে এসেছিলাম।

তিনি আরও বলেন, কম্পিটিশন করার, কাজ করার একটা দক্ষতা থাকতে হবে। পাশ করার একটা সময় থাকে।

সংবাদ সম্মেলনের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধানমন্ত্রী তার লিখিত ভাষণে বলেন, তার দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংক প্রধানসহ সকলেই তার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে তার সরকারের প্রতি তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান
  • ১০ আগস্ট ২০২৬
‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬