৩৪ অধ্যাপক ও প্রভাষক নেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

১২ মে ২০২৩, ১০:২৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
শেকৃবি

শেকৃবি © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ৩৪ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে অধ্যাপক পদে ৩ জন, সহযোগী অধ্যাপক ৩ জন, সহকারী অধ্যাপক ৭ জন ও প্রভাষক হিসেবে ২১ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী রবিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

১. পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টে একজন, ডেইরি সায়েন্সে একজন ও কৃষিতত্ত্বে একজন
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজিতে একজন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজিতে একজন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে একজন।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

৩. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজিতে দুজন, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজিতে একজন, প্যাথলজিতে একজন, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজিতে একজন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজিতে একজন ও উদ্যানতত্ত্বে একজন।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৪. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: কৃষিতত্ত্বে একজন, মৃত্তিকাবিজ্ঞানে দুজন, উদ্ভিদ রোগতত্ত্বে একজন, প্রাণরসায়নে একজন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে দুজন, অ্যাগ্রিকালচারাল বোটানিতে একজন, কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞানে একজন, কৃষি প্রকৌশলে দুজন, ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজে একজন, প্যাথলজিতে দুজন, সিড টেকনোলজিতে একজন, কৃষিতত্ত্বে একজন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে একজন, উদ্যানতত্ত্বে একজন, উদ্ভিদ রোগতত্ত্বে একজন, কীটতত্ত্বে একজন ও কৃষি অর্থনীতিতে একজন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদন যেভাবে: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্ধারিত নমুনা ফরম (আবেদন ফরম-১) সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য মূল সেটসহ আট সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য মূল সেটসহ মোট সাত সেট আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।

আবেদন ফি: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১,০০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ মে ২০২৩।

ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
সমালোচনার মুখে কোয়ান্টাম সংশ্লিষ্ট সেই পত্র বাতিল করল শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
আইসিটি এসএমই উদ্যোক্তাদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • ১৪ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: সেরা ছবির জন্য ১০টি মনোনীত চলচ্চিত্র
  • ১৪ মার্চ ২০২৬
ভারতে জ্বালানি সংকটে গ্যাসের লাইনে কনের বাবা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081