চলতি বছর নন-ক্যাডারে ইসিতে নিয়োগ হতে পরে ৩০০ কর্মকর্তা

১১ মে ২০২৩, ১২:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © ফাইল ছবি

নির্বাচনের বছরে ৩০০ কর্মকর্তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। চলমান বিসিএসের নন–ক্যাডার নিয়োগ দেওয়ার সময় এসব কর্মকর্তাদের যাতে নিয়োগ দেওয়া যায়, সে জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) যোগাযোগ করেছে ইসি।

পিএসসি সূত্র এ তথ্য জানিয়েছে। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। নন–ক্যাডার থেকে মোট ৩০০ কর্মকর্তা নিয়োগ দিতে চায় নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচন কমিশন থেকে শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে পিএসসিতে। নির্বাচন কমিশন দ্রুত ৩০০ কর্মকর্তা নিতে চাচ্ছে। ৪০তম বিসিএস থেকেই যাতে নিয়োগ দেওয়া হয়, সে জন্য অনুরোধ করেছে। এ নিয়োগ নির্ভর করছে নন–ক্যাডার বিধিমালা অনুমোদন হওয়ার ওপর। এর অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী।

অনুমোদন পেলে ৩০০ জনের নিয়োগের বিষয়টি যুক্ত করা হতে পারে। বিধিটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে নন–ক্যাডারের তালিকায় থাকা প্রার্থীদের জন্য সুপারিশ করবে পিএসসি। অনুমোদন পেলে মেধা ও যোগ্যতা অনুসরণ করে নন–ক্যাডার নিয়োগ হবে।

জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আটক, থানায় সোপর্দ
  • ০৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলের নতুন সরকার গঠনের ম্যান্ডেট পেলেন গাদি আইজেনকট
  • ০৮ নভেম্বর ২০২৬
‘বড় হওয়ায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন স্কুলের প্রধান শিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসছে ইউজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বামীর পা ধরেও টিকল না সাত বছরের সংসার
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950