পদ্মা ব্যাংক © ফাইল ফটো
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ব্যাংক পদ্মা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে চুক্তি ভিত্তিতে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আজকের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ১০৫টি। (এর মধ্যে ঢাকা মেট্রোতে ৪০ জন, খুলনা মেট্রোতে ১০ জন, চট্টগ্রাম মেট্রোতে ২০ জন, চট্টগ্রামের লোহাগাড়া ও কেরানিহাটে ১০ জন, বৃহত্তর ময়মনসিংহে ১০ জন, বৃহত্তর কুমিল্লা/চাঁদপুরে ১৫ জন।)
যোগ্যতা: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৭ বছর।
বেতন: ব্যাংকের নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে: আগ্রহীদের সদ্য তোলা ছবিসহ প্রার্থীদের এই ই-মেইলে [email protected] জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৩।