সহকারী অধ্যাপক পদে উন্নীত হলেন ২৯৪ চিকিৎসক

০৯ মে ২০২৩, ০২:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৯৪ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৬ মের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৭ মে পূর্বাহ্নে স্ব স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এর মধ্যে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন। এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন এবং যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।’

রাষ্ট্রপ্রতির আদেশে জারি করা এ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬