এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

০৯ মে ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা © ফাইল ফটো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি তাদের বাংলাদেশ অফিসে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন চলবে ১১ মে পর্যন্ত।

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, হিউম্যান রিসোর্সেস, নৃবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মনোবিজ্ঞান/কাউন্সেলিংয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেন্ডার/জেন্ডার–সংক্রান্ত প্রজেক্টে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২ লাখ ১২ হাজার ১৯৯ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স, ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ মে ২০২৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬