এসএসসি পাসে ১৮৩ জন নেবে বস্ত্র অধিদপ্তর

০৭ মে ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
এসএসসি পাসে ১৮৩ জন নেবে বস্ত্র অধিদপ্তর

এসএসসি পাসে ১৮৩ জন নেবে বস্ত্র অধিদপ্তর © সংগৃহীত

বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজস্ব খাতভুক্ত চার ক্যাটাগরির পদে মোট ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৪ জুন পর্যন্ত।

১. পদের নাম: টেইলার মাস্টার
পদসংখ্যা: ৬ (স্থায়ী)
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: ড্রেস মেকিংসহ এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫৬ (৩০টি স্থায়ী ও ২৬টি অস্থায়ী)
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: প্রথম বিভাগে এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে।

৩. পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২৬ (৮টি স্থায়ী ও ১৮টি অস্থায়ী)
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস অথবা কোনও স্বীকৃত ইনস্টিটিউট থেকে এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে।

আরও পড়ুন: এসএসসি পাসে ৪১৮ জন নেবে আনসার-ভিডিপি, আবেদন শুরু

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯৫ (২৪টি স্থায়ী ও ৭১টি অস্থায়ী)
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোটায় ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর থাকলেও আবেদন করা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ মে থেকে ১৪ জুন ২০২৩, বিকেল ৪টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ttp://dotr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950