৪৫তম বিসিএসের দিন ঘোষিত যুব উন্নয়নের পরীক্ষা পেছাচ্ছে

০৬ মে ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট © ফাইল ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেশের আট বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। একই দিনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ইতিমধ্যে প্রার্থীদের প্রবেশপত্রও দেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। একই দিনে দুটি পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। এ পরিস্থিতিতে যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষার একদিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম আজ শনিবার (৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষা ২০ মে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু সবাইকে জানানো বাকি। দ্রুত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, ৪৫তম বিসিএসের জন্য আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার প্রার্থী। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদটিও প্রথম শ্রেণির। এটিতে আবেদন করেছেন প্রায় পাঁচ হাজার প্রার্থী। আবেদনে প্রার্থীর খরচ হয়েছে ৫৬০ টাকা।

গাকৃবিতে জলবায়ু সহনশীল পরিবেশে মৌমাছি পালনে কর্মশালা
  • ২৩ এপ্রিল ২০২৬
মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুবিতে ঘন ঘন লোডশেডিং, শিক্ষার্থীদের দুর্ভোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬