বিসিএস পরীক্ষার খাতায় বাইরের পেজ যোগ করলে কী শাস্তি?

০৬ মে ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

বিসিএসের লিখিত পরীক্ষার সময় উত্তরপত্রে বাইরের পেজ যুক্ত করলে শাস্তি পেতে হবে পরীক্ষার্থীদের। এ জন্য বিশেষ আইন পাস করেছে সরকার। এমন অপরাধ করলে দু’বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। কিছু প্রার্থী পরীক্ষার নির্ধারিত খাতার সঙ্গে বাইরে থেকে আনা অন্য পৃষ্ঠা যুক্ত করার প্রমাণ পাওয়ায় এ আইন করা হয়েছে।

আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি পরীক্ষাসংক্রান্ত উত্তরপত্র বা এর অংশবিশেষের পরিবর্তে অন্য কোনো উত্তরপত্র বা এর অংশ প্রতিস্থাপন করলে অথবা পরীক্ষার সময় পরীক্ষার্থী লেখেননি, এমন উত্তরসংবলিত অতিরিক্ত পৃষ্ঠা উত্তরপত্রের সঙ্গে যুক্ত করলে আইন অনুসারে অপরাধ বলে গণ্য হবে। এ জন্য প্রার্থী অনধিক দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

গত ২৩ জানুয়ারি আইনটি পাস করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অধিকতর সতর্ক থাকার জন্য আইনটি করা হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্ডিন্যান্স ১৯৭৭ রহিতপূর্বক যুগোপযোগী করে নতুন আইনে এ বিধান রাখা হয়েছে।

পিএসসির এক কর্মকর্তা বলেন, বিসিএসের লিখিত পরীক্ষার খাতায় পরীক্ষকেরা এমন কিছু প্রমাণ পেয়েছেন, যাতে দেখা গেছে, বাইরে লেখা পৃষ্ঠা যুক্ত করেছেন পরীক্ষার্থী। পিএসসি এক ধরনের বিশেষ খাতা সরবরাহ করে। পৃষ্ঠাগুলো একটু ভিন্ন হয়। সেখানে অন্য কাগজ যুক্ত করায় পরীক্ষক বিষয়টি ধরে ফেলেন। এটি অনেকবার হয়েছে। পরীক্ষক অন্য কাজে ব্যস্ত থাকার সময় কিছু পরীক্ষার্থী এই অপরাধ করেন।

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
  • ৩১ মার্চ ২০২৬
সুযোগ নষ্টের খেসারত, সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
  • ৩১ মার্চ ২০২৬
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence