এক হাজার এসআই নিয়োগ দেবে সরকার

০৪ মে ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটির ‘উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ০৬ মে আবেদন শুরু হবে। চলবে আগামী ২৭ মে পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পিআর শাখা জানায়, পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদ সাপেক্ষে নিয়োগের সংখ্যা নির্ধারিত হবে। তবে আনুমানিক প্রায় এক হাজার এসআই নিয়োগ দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ৬ মে ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। police.teletalk.com.bd এ ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

পুলিশ সদর দপ্তর জানায়, নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

আরও পড়ুন: পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৬ মে

এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে।

নিয়োগ পরীক্ষার ধাপগুলো হচ্ছে- ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

পুলিশ সদর জানায়, এসআই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের জড়িত থাকার তথ্য পেলে তাকে  গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

গাকৃবিতে জলবায়ু সহনশীল পরিবেশে মৌমাছি পালনে কর্মশালা
  • ২৩ এপ্রিল ২০২৬
মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুবিতে ঘন ঘন লোডশেডিং, শিক্ষার্থীদের দুর্ভোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬