পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৬ মে

০৪ মে ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ০৬ মে আবেদন শুরু হবে। চলবে আগামী ২৭ মে পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত ও মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

আবেদনের সময়সীমা: আগামী ৬ মে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে ২৭ মে পর্যন্ত।

বয়স: প্রার্থীর বয়স ২৭ মে ২০২০ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের  ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে, ২৫ মার্চ ২০২০ খ্রিস্টাব্দে যাদের বয়স ২৭ বছর (বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং কম্পিউটার দক্ষতাসম্পন্ন হতে হবে।

জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

শারীরিক মাপ: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার এবং নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার হতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের (http://police.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

বিস্তারিত দেখুন ছবিতে

 

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬