২৩ পদে ‍৯৮ কর্মী নিয়োগ দেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

০৪ মার্চ ২০২৩, ০১:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
কর্মী

কর্মী © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন চট্টগ্রাম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী-৩টি, জুনিয়র হিসাবরক্ষক- ১টি, বাজার তত্ত্বাবধায়ক-১টি, ক্যাশিয়ার ১টি, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-১টি, গাড়িচালক- ৪টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১২টি, মেইনটেন্যান্স ইন্সপেক্টর-২টি, সহকারী ক্যাশিয়ার ১টি, ইমারত পরিদর্শক-৭টি, ইলেকট্রিশিয়ান-১টি, অটো- ইলেকট্রিশিয়ান-১টি, পাম্প ড্রাইভার-২টি, লিফট মেকানিক- ১টি, লিফটম্যান-৩টি, এক্সকাভেটর অপারেটর ১টি, মুয়াজ্জিন ১টি, প্রসেস সার্ভার-৬টি, সহকারী পাম্প ড্রাইভার- ১টি, ইলেকট্রিক হেল্পার-৩টি, নিরাপত্তা প্রহরী-২১টি, মালি- ৩টি ও পরিচ্ছন্নতাকর্মী-২১টি।

যোগ্যতা: পদভেদে যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক বা সমমান।

বয়সসীমা: বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে বয়স ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা ধর্ম, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করে আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত), একজন ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারমান বরাবর ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।

আবেদন ফি: ১নং পদের জন্য ৬০০/- (ছায়শত) ও ক্রমিক ২-১১ নং পদের জন্য ২০০/- (দুইশত) এবং ক্রমিক ১২-২৪ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা

আবেদনের শেষ সময়: ২২ মার্চ ২০২৩

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬