ভালোবাসা দিবসে প্রতিবন্ধী ব্যক্তিকে দোকান উপহার

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
প্রতিবন্ধী ব্যক্তিকে উপহার হিসেবে দেওয়া দোকানের সামনে উৎস সোশ্যাল অর্গানাইজেনের সদস্যরা

প্রতিবন্ধী ব্যক্তিকে উপহার হিসেবে দেওয়া দোকানের সামনে উৎস সোশ্যাল অর্গানাইজেনের সদস্যরা © সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবসে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে দোকান উপহার দিয়ে ভালোবাসার এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করল ফরিদপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

উৎস সোশ্যাল অর্গানাইজেশন নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলামকে (৪৯) দোকান ঘরটি উপহার দেন ।

জানা যায়, শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন। তার করুণ অবস্থার কথা জানতে পেরে উৎস সোশ্যাল অর্গানাইজেশন তাকে এই দোকানটি উপহার দেয়।

উপহার প্রদানের সময় সংগঠনের সভাপতির দিদারুল ইসলাম বলেন, ভালোবাসা দিবস এমনই হওয়া উচিত, কাউকে ভালো থাকার অবলম্বন তৈরি করে দেওয়া। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করেছি। তার দোকান সাজিয়ে দিয়েছি প্রয়োজনীয় পণ্য দিয়ে। 

তিনি বলেন, আসুন সকলে মিলে সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়াই। তাদের সুন্দরভাবে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেই। এভাবে আমরা ভালোবাসা প্রকাশ করি, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করি।

ট্যাগ: ভালবাসা
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬