পার্টনারশিপ ম্যানেজার নেবে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, বেতন প্রায় ২ লাখ

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার

গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ। সংস্থাটি তাদের ঢাকা অফিসে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ

পদের নাম: গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্বদ্যালয় হতে অ্যাকাউন্টিং, বিজনেস বা ফাইন্যান্সে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ সিসি (অ্যাপ্লিকেশন লেভেল) সনদ থাকতে হবে। 

অভিজ্ঞতা: কোনো আন্তর্জাতিক সংস্থায় ফাইন্যান্স অ্যান্ড গ্র্যান্ট ম্যানেজমেন্টে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বেসরকারি সংস্থা বা প্রাইভেট সেক্টরে ম্যানেজমেন্ট সাপোর্টিং/মনিটরিং/ক্যাপাসিটি বিল্ডিংয়ে অভিজ্ঞ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: হেড অফিস, ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৫৬,৯৭২ থেকে ১,৭৬,৫৭২ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্য বিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৩

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬