১২ ফেব্রুয়ারি থেকে আইনজীবী তালিকাভুক্তির ভাইভা, প্রবেশপত্র ডাউনলোড শুরু

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে। মৌখিক এ পরীক্ষা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং অনিয়মিত তথা রিঅ্যাপিয়ার্ড প্রার্থীদের মধ্যে যারা নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করেছে তাঁদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে আইনজীবীদের ড্রেস কোড অনুসারে কালো কোট ও কালো টাই পরিধান করতে হবে। সেই সাথে বার কাউন্সিল পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট সঙ্গে আনতে হবে। এছাড়াও ‘নোট বুক’ অর্থাৎ কেস ডায়েরি সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার প্রবেশপত্র অনলাইন লিংক: (http://bar.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। এই মৌখিক পরীক্ষার রেগুলার প্রার্থীগণ নিজ নিজ রোল নম্বর ও বার-কাউন্সিল- রেজিস্ট্রেশন-নম্বর (১ ডিজিট) নির্দিষ্ট স্থানে এন্ট্রি করে এবং রিঅ্যাপিয়ার্ড প্রার্থীগণ নিজ নিজ ইউজার আইডি ও ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রত্যেকের ডাউনলোডকৃত ছবিযুক্ত এডমিট কার্ড (প্রবেশপত্র) কালার প্রিন্ট করে নিতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬