মিডিয়া অফিসার নেবে ওয়াসা, বেতন সর্বোচ্চ ১ লাখ

০৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
মিডিয়া অফিসার নেবে ওয়াসা

মিডিয়া অফিসার নেবে ওয়াসা © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)। বিজ্ঞপ্তি অনুসারে, ঢাকা ওয়াসায় চিফ মিডিয়া অফিসার ও মিডিয়া অফিসার পদে একজন করে লোক নেওয়া হবে। তবে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা কম বা বেশি করতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যেম আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ জানুয়ারি। 

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ওয়াসা।

পদের সংখ্যা:

পদের নাম: চিফ মিডিয়া অফিসার

শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। (জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ জ্যেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্বদের অগ্রাধিকার দেওয়া হবে)।

অভিজ্ঞতা: স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৪৫ বছরের বেশি হতে হবে। 

বেতন: ১ লাখ টাকা।  

আরও পড়ুন: হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে থাকছে যাতায়াত খরচ

২. পদের নাম: মিডিয়া অফিসার

শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। (জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ জ্যেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্বদের অগ্রাধিকার দেওয়া হবে)।

বয়স: ৩২ বছরের ঊর্ধ্বে হতে হবে।

অভিজ্ঞতা: জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ ইলেকট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে মিডিয়া অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বেতন: ৫০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে (http://www.dwasa.org.bd) অনলাইনের মাধ্যেম আবেদন করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত ছকে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অনলাইনে আপলোড করতে হবে।

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি দেখাতে হবে। অনলাইনে আবেদনের সময় পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬