৮৩ হাজার বেতনে বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া, বিমানভাড়া দেবে কোম্পানি

০৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া

বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া © সংগৃহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জরুরি ভিত্তিতে বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া। দেশটির জাহাজ নির্মাণশিল্পে ৬টি পদে মোট ৮৮ বাংলাদেশি কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে হবে।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: স্ক্যাফোল্ডিং পদে ৩০ জন, হাল ফিটার পদে ২০, মেরিন মেশিন ফিটার পদে ১০, মেরিন পাইপ ফিটার পদে ১০, ওয়েল্ডার পদে ১০ এবং দোভাষী পদে ৮ জন নেয়া হবে।

আবেদন যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্য দেশে জাহাজ নির্মাণশিল্পে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দোভাষী পদের জন্য ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শর্ত: এসব পদে নিয়োগ পেলে শিক্ষানবিশকাল তিন মাস। সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে ৩ থেকে ৫ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা বা এলার্জির প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো।

বেতন ও সুযোগ সুবিধা: স্ক্যাফোল্ডিং পদে বেতন ৬৭,০২১ টাকা, হাল ফিটার ও মেরিন মেশিন ফিটার পদে বেতন ৮৩,৭৭৬ টাকা, মেরিন পাইপ ফিটার পদে ৮০,৪২৫ টাকা, ওয়েল্ডার পদে ৮৩,৭৭৬ টাকা এবং দোভাষী পদে বেতন ৬৫,০৯৪ টাকা।

এ ছাড়া চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে।

আরও পড়ুন: ৫০ পদে নিয়োগ দেবে পিএসসি

খরচ ও অন্যান্য: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ৪১ হাজার ২৫০ টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সরকারি ফি দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য পূরণ করে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এ লিংক

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬