২৮ হাজার বেতনে বাসসে চাকরির সুযোগ

০৪ ডিসেম্বর ২০২২, ০৯:২৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বাসসে চাকরির সুযোগ

বাসসে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। প্রতিষ্ঠানটি আইটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর। 

পদের নাম: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। 

পদের সংখ্যা: ১টি। 

আবেদন যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস করতে হবে। সিসিএনপি কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কম্পিউটার নেটওয়ার্কিং কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স: প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: সেনা কল্যাণ সংস্থায় চাকরির সুযোগ

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ২৮৬৬৫-৫২৯৬৫ টাকা স্কেলে প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র অফিস চলাকালে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ৬৮/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গেল স্পেন
  • ১১ জুলাই ২০২৬
বিশ্বকাপে বিরল রেকর্ড স্পেনের
  • ১১ জুলাই ২০২৬
কবি আল মাহমুদের জন্মদিন আজ
  • ১১ জুলাই ২০২৬
শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, ভোগান্তি…
  • ১১ জুলাই ২০২৬
বড় পরিবর্তন নিয়ে বেলজিয়াম বধে নামছে স্পেন
  • ১১ জুলাই ২০২৬
আরও ৫ জেলায় বন্যার শঙ্কা 
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence